ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী বাসের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বগুড়া-ঢাকা মহাসড়কের বগুড়া সদরের বনানী এলাকায় চালকসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৭ জন।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে এই দুর্ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ওসি জনাব, শহিদুল হক এই ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, সিরাজগঞ্জের কাজিপুরের জামাল হোসেন, শামীম হোসেন ও বরিশালের হিজলা এলাকার হৃদয়। যার পরিচয় পাওয়া যায়নি তিনি একজন অজ্ঞাতনামা নারী। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাজাহানপুর থানার ওসি জনাব, শহিদুল হক জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক হৃদয় ও অজ্ঞাতনামা এক মহিলার মৃত্যু হয়।
পরে আহতের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। এরপর চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরও একজনের মৃত্যু হয় এবং বাকিরা হাসপাতালে ভর্তি আছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।