শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৫

কয়েকজন নিহত ট্রেনে কাটা পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন নরসিংদীর রায়পুরায়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সোমবার (৮ জুলাই) ভোরে উপজেলার খাকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান।
স্থানীয়সূত্রে জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা পাঁচটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতদের সবাই পুরুষ।
রেলওয়ে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অবস্থান করছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।