বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৯

পুলিশের অভিযানে বরিশালে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা : মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে বরিশাল নগরীতে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধিন রায়পাশা এলাকার কড়াপুর বারৈজ্জের হাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল, পটুয়াখালীর দশমিনা উপজেলার উওর চর-হোসেনাবাদ এলাকার বাসিন্দা মো: জাহাঙ্গীর সরদার (৫৫), বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডস্থ নবগ্রাম রোডের বাসিন্দা এম সৈয়দ শাহ(৫২)। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১ টার দিকে এয়ারপোর্ট থানার এস আই মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে
এ এস আই মোঃ সেলিম রেজা, এ এস আই প্রশান্ত কুমার, মোঃ মাছুম হোসাইগনের সমন্বিত বিশেষ অভিযানিক টিম রায়পাশা এলাকার কড়াপুর বারৈজ্জের হাটে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযুক্তদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন চলমান রয়েছে বলেও জানিয়াছেন পুলিশ কর্মকর্তা।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”