বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৯

বাজেট ঘোষণা পৌরসভার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য দিনাজপুর পৌরসভার ২২৩ কোটি ৪৬ লাখ ৮৬ হাজার ২৪৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ২২২ কোটি ৬০ লাখ ৩৩ হাজার টাকা। রবিবার বেলা ১১টায় দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল।
বাজেট বক্তব্যে তিনি বলেন, বাজেটে পৌরসভার ঘাগড়াখাল ও গিরিজাখাল দুটোকে পরিচ্ছন্ন ও এর প্রবাহ ঠিক রাখতে এই খাল দুটো খনন, নিরাপদ পানি প্রবাহ ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন দরিদ্র জনগোষ্ঠির অর্থ-সামাজিক উন্নয়নসহ দিনাজপুরের ইতিহাস ঐতিয্য সংরক্ষণে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
একটি উন্নয়নমুখী ও সুন্দর বাজেট যা আশা আকাংখা পুরনে সহায়ক হবে। প্রস্তাবিত বাজেটে সিংহভাগ টাকা উন্নয়ন খাতে ব্যয় করা হবে। এ বছরের বাজেট হবে একটি উদ্বৃত্ত বাজেট।
বাজেট সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল।