শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৪৬

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মেসি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে মোস্তাকিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মোস্তাকিম উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাটাবুকা গ্রামের রুহুল আমিনের পুত্র।
আজ রবিবার (৭ জুলাই) সকাল ৮টার দিকে পাঁচবিবি জয়পুরহাট সড়কের টিঅ্যান্ডটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার ওসি জনাব, ফয়সাল বিন আহসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।