বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১৯

একটি মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অফিস কক্ষ থেকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শফিকুর রহমানের (৫২) মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা ঢাকার সাভারে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাভার পৌরসাভার উত্তর রাজাশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শফিকুর রহমান সাভারের উত্তর রাজাশন এলাকার মো. শামসুদ্দিনের ছেলে এবং একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাজিব সিকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে।