বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৩

চিরুনি অভিযান পুলিশের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোরগ্যাং ও চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে ঢাকা রাজধানীর কদমতলীতে চিরুনি অভিযান চালিয়েছেন পুলিশ। ১ জুলাই থেকে ৩ জুলাই বুধবার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
কদমতলী থানাধীন আলমবাগ, ওয়াসা রোড, জুরাইন, নতুন রাস্তা রেললাইন, বড়ইতলা, জুরাইন মিষ্টির দোকান, বিড়ি ফ্যাক্টরী মোড়, ডেভিডের গলি, কানা জব্বারের গলি, নোয়াখালী পট্রিসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের ৬ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়। একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
অভিযানে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, মোহাম্মদ আলাউদ্দিন, শ্যামপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব, মো. শামসুল ইসলাম, কদমতলী থানার অফিসার ইনচার্জ জনাব, কাজী আবুল কালাম, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফেরদৌস আলম সরকার সঙ্গীয় ৫০ জন ফোর্স অংশগ্রহণ করেন।