শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০১

একজন নিহত কাভার্ডভ্যান উল্টে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিয়ন্ত্রণ হারিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক মোঃ মেহেদী হাসান (৩০) নিহত হয়েছেন। তিনি নড়াইল জেলার লোহাগড়া থানার শুলটিয়া গ্রামের পশ্চিম পাড়ার মোঃ ইলিয়াছ শেখের ছেলে।
বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মেহেদী হাসান সুজন।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ ফারুক বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।