শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৩

এক যুবকের কারাদণ্ড নিষিদ্ধ জালে মাছ ধরায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিষিদ্ধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল দিয়ে যমুনা নদীতে মাছ ধরায় মো. শাহিন নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় মঙ্গলবার (২ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে এ সাজা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মাহবুব হাসান।
ইউএনও জানান, অভিযানে ২১৭টি চায়না দুয়ারী ও তিনটি কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সেই সঙ্গে এক মৎস্য শিকারী শাহিনকে আটক করা হয়। এরপর জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এই অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, নৌ পুলিশের ওসি শামসুল ইসলাম, ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।