বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৫৫

অপহৃত কিশোরী উদ্ধার এবং দুইজন গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাদ্রাসা পড়ুয়া অপহৃত ১৪ বছরের এক কিশোরীকে বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী থেকে উদ্ধার করেছেন হালুয়াঘাট থানা পুলিশ, আর এ অপহরণের ঘটনা ময়মনসিংহের হালুয়াঘাটের। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই আসামিকেও গ্রেফতার করা হয়।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মুহাম্মদ মাহাবুবুল হক বলেন, তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অপহৃত কিশোরীকে উদ্ধার ও দুই আসামিকে গ্রেফতার করা হয়।
আইনগত ব্যবস্থা শেষে গ্রেফতার দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে। সেইসাথে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে প্রেরণ করা হয়েছে।