শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০২

বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন।
শনিবার রাত ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপড়া-অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের নাম রতন। অন্যজনের নাম-ঠিকানা পাওয়া যায়নি। আহতদের গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, নাম না জানা নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।