ডেইলি ক্রাইম বার্তা : সহকর্মীর পাঠানো মালয়েশিয়া থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন তার স্বজনদের ফেরত না দিয়ে আত্মসাৎ চেষ্টার মামলায় বরিশালে জাবেদ হোসেন ইমন (২০) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে তার বাবা ও ভাইসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নগরীর কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আসাদুজ্জামান। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মালয়েশিয়া প্রবাসীর স্বর্ণালংকার ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্রামের বাসিন্দা খলিলুর রহমান প্যাদা (৪৫), তার মালয়েশিয়া প্রবাসী ছেলে জাবেদ হোসেন ইমন (২০) ও তার ভাই মো. কাউসার (২৩)।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”