বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:২১

ধর্ষণের দায়ে যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৭ম শ্রেণি পড়ুয়া সৎ মেয়েকে ধর্ষণের দায়ে ফরিদপুরে হারুনার রশিদ ওরফে মাসুদ রানাকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, মো. হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
পরে তাকে পুলিশে প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।