শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০২

বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে কয়েকজন আহত বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা : বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বরিশালের ঝালকাঠির নলছিটিতে ৪ জন আহত হয়েছেন। বুধবার ২৬ জুন বরিশাল-পটুয়াখালী মহাসড়কের খয়রাবাদ সেতুর ঢালে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি বাসের সঙ্গে পটুয়াখালী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। এসময় চালকসহ ৪ যাত্রী আহত হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বরিশালের ফায়ার সার্ভিস, নলছিটি থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।নলছিটি থানার এসআই শহিদুল আলম বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”