শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০০

ভরিতে বাড়ল সোনার দাম।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম এবং বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় এ দাম বেড়েছে। নতুন করে প্রতি ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে এক হাজার ৪০০ টাকা। এখন থেকে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরি (২২ ক্যারেট) বিক্রি হবে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকায়। আজ বুধবার (২৬ জুন) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
মঙ্গলবার (২৫ জুন) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বাড়ার তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ১২ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৬ হাজার ৮৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৮০ হাজার ৬২ টাকা করা হয়েছে।