শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০১

মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেল দুর্ঘটনায় খাগড়াছড়িতে মো. আইয়ুব মনছুর (২৪) নামের এক পর্যটক নিহত হয়েছেন। এসময় আরো এক পর্যটক আহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) জেলা সদরের গুগরাছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে। মনছুর ফেনী জেলা সদর লস্করহাট দক্ষিণ সাহাপুর গ্রামের মো. আলম এর ছেলে।
জানা যায়, সাজেকে ভ্রমণ শেষে মনছুর অপর সফরসঙ্গী নাইম হোসেন (২৫) সহ মোটরসাইকেলযোগে রাঙ্গামাটির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে খাগড়াছড়ির গুগরাছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
খাগড়াছড়ি থানার ওসি জনাব, মো. তানভীর হাসান জানান, হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর পর্যটককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেও ফেনী জেলার বাসিন্দা।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।