শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৪

গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যয় সাশ্রয়ী খাদ্য ব্যবস্থাপনায় গাভী পালন ও গরু মোটাতাজাকরণ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে চুয়াডাঙ্গায়। সোমবার সকালে দামুড়হুদা কোষাঘাটায় অবস্থিত গো-গ্রিণ সেন্টারে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
তৃণমূল নারীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এএইচএম শামীমুজ্জামান। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন নাগরিক সংগঠন চুয়াডাঙ্গা জেলার নির্বাহী সদস্য লাইলা শিরিন।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নীলিমা আক্তার, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এ প্রশিক্ষণে তৃণমূল পর্যায়ের ৫০ জন নারী অংশগ্রহণ করে।