বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৩

ট্রেনে পাথর নিক্ষেপে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করার ঘটনায় ভিডিও দেখে অভিযান চালিয়ে পুলিশ জড়িত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছেন, আর এ ঘটনা কক্সবাজারের চকরিয়ায়। চকরিয়া থানা পুলিশের সহায়তায় চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের একটি টিম চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাদা এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।
গ্রেফতার দুইজন হলেন, পাথর নিক্ষেপকারী চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পহরচাদা এলাকার আবদুল হাকিমের ছেলে পেয়ার মোহাম্মদ পেয়ারু (২২) ও আবদুল্লাহ আল নোমান (২২)। গতকাল বিকালে দু’জন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি জনাব, মোহাম্মদ শহিদুল ইসলাম।