শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:০২

সড়ক দুর্ঘটনায় একজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বোনের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে দিনাজপুরের বিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুনুর রশিদ (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার উপজেলা জোতবাণী ইউনিয়নের হরিরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ উপজেলার জোতবানী ইউনিয়নের আমাইল গ্রামের আশরাফ আলী মন্ডলের ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, সুব্রত কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।