বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫৩

সংঘর্ষে আহত কয়েকজন হাটের ডাক নিয়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাটের খাস কালেকশন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫৫ জন আহত হয়েছেন, আর এ ঘটনা নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সদর ইউনিয়নের। আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ৩৩ জনকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
শনিবার নেত্রকোণার কলমাকান্দা সদর ইউনিয়নের ভূমি অফিসের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
গুরুতর আহতরা হলেন, ফজলে রাব্বি (৩০), মজিবুর রহমান (৫২) ও মামুনুর রশিদ (২৮)।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ লুৎফুল হক জানান, উপজেলা শহরের হাট খাস কালেকশনের জন্য উপজেলা প্রশাসন ডাকের আহবান করে। শনিবার ডাক প্রক্রিয়া শুরু হলে কিছু লোক সংঘর্ষে জরালে খবর পেয়ে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করে। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে উপজেলা শহরের প্রতি মোড়ে মোড়ে পুলিশ মোতায়ন করা হয়েছে। এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।