ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গণধর্ষণের শিকার হয়েছেন গার্মেন্টসকর্মী এক তরুণী (১৯), আর এ ঘটনা নারায়ণগঞ্জ ফতুল্লায়। তাকে প্রেমের ফাঁদে ফেলে হাত পা ও মুখ বেঁধে প্রেমিক ও তার সহযোগী কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক শিবলু সাহা (২৫) ও সুমনকে (২৮) গ্রেফতার করেছেন পুলিশ। তবে মূলহোতা প্রেমিক আবু হাসান ও অপর সহযোগী শাকিল পলাতক রয়েছে।
ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার ওই তরুণী বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করে।
ফতুল্লা মডেল থানার ওসি জনাব, নুরে আযম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গণধর্ষণের ঘটনা বেশ কয়েকদিন আগে ঘটে। লোকলজ্জার ভয়েও মেয়েটি ঘটনাটি গোপন করে রেখেছিল।
গত কয়েকদিন ধরে এ ঘটনায় ধর্ষকরা ব্লাকমেইল করলে আইনের আশ্রয় নেয়ার সিদ্ধান্ত নেয় ঐ তরুণী। পরিবারের কাউকে না জানিয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে ওই তরুণী। পরে পুলিশ দুইজনকে গ্রেফতার করে।