ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিদ্যুৎপৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয়েছে মেয়ের, আর এ ঘটনা নারায়ণগঞ্জে। মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদপুর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মৃত. নুর মিয়ার স্ত্রী নূর বানু (৬০) ও তার মেয়ে বিলকিস বেগম (৪০)। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরআবাবিল গ্রামে।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।