ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে লালমনিরহাটে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৬ জুন) রাত সাড়ে ৯ টায় সদর উপজেলার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ব্যাক্তির নাম বাবু (৩২) ও তার স্ত্রী। বাবু একজন ক্যাবল ব্যবসায়ী। নিহত ব্যাক্তিরা কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছি ইউনিয়নের নেন্দুনেকড়া গ্রামের বাসিন্দা।
রংপুর থেকে মোটরসাইকেলে কুড়িগ্রাম ফেরার পথে ঢাকাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে বাবু মিয়ার স্ত্রীর মৃত্যু হয়। স্থানীয়রা বাবু মিয়াকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে সেখানেও বাবু মিয়ার মৃত্যু হয়।
লালমনিরহাট সদর থানার ওসি জনাব, ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।