ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : লিচুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে দুইজন ঘটনাস্থলে নিহত হন, আর এ ঘটনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকায়।
শনিবার সকাল সোয়া ৮টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মো: ইকবাল বাহার।
পুলিশ জানায়, সকালে চট্টগ্রামমুখী একটি লিচুবাহী ট্রাক বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যান ও ট্রাকটি রাস্তার পাশে পড়ে যায়।
এই ঘটনায় ট্রাকে থাকা দুইজন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছেন এবং গাড়ি দুটিও আটক করেছেন।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।