শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৩

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে ঢাকা রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর। পরনে ছিল লাল গেঞ্জি ও কালো প্যান্ট।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢাকা রেলওয়ে (কমলাপুর) থানার বিমানবন্দর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সানু মং মারমা এবং তিনি বলেন, বৃহস্পতিবার (১৩ জুন) ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের উত্তর মাথায় ডাউন রেললাইনে অসতর্কভাবে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। দুর্ঘটনায় যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে যায় আর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।