বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৫

এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. আব্দুল মান্নান (১৩) নামে এক মাদ্রাসার ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ, আর এ মরদেহ নোয়াখালীর সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নে দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার পুকুর থেকে উদ্ধার হয়েছে।
বুধবার রাত সোয়া ৯টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মান্নান উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মির্জানগর গ্রামের কামাল হোসেনের ছেলে। সে পূর্ব নাটেশ্বর গ্রামের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল।
এসব তথ্য নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, বখতিয়ার উদ্দিন।
ওসি জনাব, বখতিয়ার উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।