শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৬

ওড়না পেঁচিয়ে এক নারী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বরিশালের পটুয়াখালীতে অধরা ইসলাম মোহনা নামের এক এইচ এসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১২ জুন) পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। সে পটুয়াখালী পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মো. রাসেল মুন্সীর বড় মেয়ে।
পটুয়াখালী সদর থানার ওসি জনাব, মো. জসিম বিষয়টি নিশ্চিত করে জানান, মোহনা কোচিং শেষে খাবার খাওয়ার উদ্দেশে এক বান্ধবীকে নিয়ে পৌরসভার সামনে থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে শহরের বড় চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মডেল মসজিদ সংলগ্ন সড়কে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গালায় ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।