ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পল্লী উন্নয়ন (এলজিআরডি),স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী জনাব, তাজুল ইসলাম সংসদকে জানিয়েছেন, দেশের ১২টি সিটি কর্পোরেশন ডেঙ্গু মোকাবিলা ও পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৩২ কোটি এবং পৌরসভায় ২০ কোটি মিলিয়ে সর্বমোট ৫২ কোটি টাকা এডিপির বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উন্নয়ন সহায়তা খাতের আওতায় ইউনিয়নের অনগ্রসরতা, প্রাকৃতিক দুর্যোগ এবং রোগের প্রাদুর্ভাব মোকাবিলার জন্য ১০০ কোটি টাকা সংস্থান রাখা হয়েছে।
গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংসদ সদস্য জনাব, শফিউল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।