শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৯

সড়ক দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোটরসাইকেলের ধাক্কায় বরিশালের বাকেরগঞ্জে কলেজ ছাত্রসহ এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাকেরগঞ্জের রুহিতারপাড় নামক এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠীর দিয়াতলী এলাকার বাসিন্দা ফরিদ মাঝির ছেলে সাগর (১৮)। সে বাকেরগঞ্জের গাড়ুরিয়া এলাকার বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। নিহত অন্যজন সিলেট সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের মাজিমপুর এলাকার বাসিন্দা নুরুজ্জামান (৬০)।
বাকেরগঞ্জ থানার ওসি জনাব, আফজাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।