ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়কে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাস মালিক সমিতি, শ্রমিক সমিতি ও সাংবাদিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছেন ঢাকা ট্রাফিক এয়ারপোর্ট জোন এবং ঈদে ঘরমুখী মানুষের সড়কে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।
গতকাল সোমবার ট্রাফিক ঢাকা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জনাব, নাবিদ কামাল শৈবালের নির্দেশে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব, মো. কামরুজ্জামান দিকনির্দেশনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব, সাখাওয়াত হোসেন সেন্টুসহ জোনের পুলিশ পরিদর্শকগণ (শহর ও যানবাহন) উপস্থিত ছিলেন।
কর্মশালায় যত্রতত্র বাস না থামানো, বাস-বে ব্যবহার করা ও বাস স্টপেজে যাত্রী ওঠানামা করানো, অতিরিক্ত ভাড়া আাদায় ও যাত্রী পরিবহন না করা, ওভারটেকিং ও ওভারস্পিডিং না করা, এক রুটের গাড়ি অন্য রুটে চলাচল না করা, যাত্রীদের মলম পার্টি, পকেটমার ও ছিনতাইকারী হতে সাবধান থাকতে সতর্ক করাসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়। নির্দেশনা বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।
কর্মশালায় ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার জানান, ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক এয়ারপোর্ট জোনের অফিসার ও ফোর্স নিয়ে সার্বক্ষণিক রাস্তায় থেকে তদারকি করা হবে।