শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৩

স্বামী গ্রেফতার স্ত্রীকে খুনের অভিযোগে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজের স্ত্রীকে জবাই করে খুনের প্রধান আসামি মোল্লা গোলাম কিবরিয়াকে (৪১) র‌্যাবের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে, আর এ খুনের ঘটনা গাজীপুরের শ্রীপুরে। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস এন্ড মিডিয়া অফিসার) জনাব, মো: মাহফুজুর রহমান রবিবার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
গ্রেফতার মোল্লা গোলাম কিবরিয়া (৪১) নড়াইল জেলার কালিয়া থানার ধসহাটী গ্রামের মৃত সায়েক উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ এলাকার গোলাম মোস্তফা মার্কেটের একটি ঘর ভাড়া নিয়ে ফার্মেসির ব্যবসা করতেন।
ভিকটিম রিহানা খানম (২৬) গোপালগঞ্জ জেলার সদর থানার চন্দ্র দিঘিলিয়া গ্রামের মৃত ইদ্রিস আলী ভূইয়ার মেয়ে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আকবর আলী খান জানান, স্ত্রীকে নিজ ফার্মেসিতে বটি দিয়ে জবাই করার মামলায় র‌্যাব আসামিকে গ্রেফতার করেছে এবং তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।