শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৩

কুপিয়ে হত্যা এক যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাব্বি মিয়া (২৭) নামে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। রবিবার (৯ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার বাড়িমজলিশ এলাকায় এ ঘটনা ঘটে। সে হাবিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে।
নিহতের মা শাহানারা বেগম জানান, রাতে ১০/১৫ জন মিলে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি টিম অভিযানে নেমেছে।