শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১১

ড্রোনে নজরদারি করবে পুলিশ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পশুর হাটগুলোকে পবিত্র ঈদুল আজহা কেন্দ্র করে ঢাকা রাজধানীকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্যে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার জনাব, হাবিবুর রহমান। তিনি বলেন, সব হাটে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। সাদা পোশাকে মাঠে গোয়েন্দা সদস্যরা থাকবে। জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হবে। পাশাপাশি ড্রোন পেট্রোলিংও থাকবে।
কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিয়ে শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অনুমোদন ছাড়া হাট বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি ও ছিনতাই ঠেকাতে ঢাকা রাজধানীর প্রবেশ মুখগুলোতে বিশেষ পুলিশি টহল থাকবে।
তিনি আরও বলেন, নির্দিষ্ট স্থানের বাইরে রাস্তায় পশুর হাট বসালে কিংবা ট্রাক থেকে পশু নামালে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এবার দুই সিটি কর্পোরেশন মিলিয়ে ১৯টি পশুর হাট বসবে ঢাকা রাজধানীতে। এরইমধ্যে ইজারাদার নিয়োগসহ হাটগুলোও প্রস্তুত করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই সারাদেশ থেকে কোরবানির পশু আসতে শুরু করবে।