ডেইলি ক্রাইম বার্তা : বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশালে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার।
সভায় সভাপতিত্ব করেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব, জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় সভাপতি মহোদয় পরিবহন সেক্টর, ট্রাফিক ব্যবস্থা, যাত্রী সেবা, সরকার নির্ধারিত যাত্রী ভাড়া, যানজট নিরসন, পশুর হাটের শৃঙ্খলা, সিসিটিভির ব্যবহার, জাল টাকা সনাক্তকরণ বুথ, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মার্কেট ও যাত্রীবাহী লঞ্চ সহ প্রয়োজনীয় সকল ক্ষেত্রে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা, মেডিকেল টিম, ব্যাংকিং সেবা, নির্বিঘ্নে ঈদের জামায়েত আয়োজন সহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ ছাড়াও পরিবহন সেক্টর ও পশুর হাটকে কেন্দ্র করে কোন ধরনের চাঁদাবাজি পরিলক্ষিত হলে কঠোর আইনগত ব্যবস্থা প্রয়োগের হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) জনাব, হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব, মােঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) জনাব, মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব, এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) জনাবা, রুনা লায়লা ও সাংবাদিকবৃন্দসহ আরও অনেক লোকজন।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”