শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৫৮

ট্রেনে কাটা পড়ে মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রেনে কাটা পড়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রবিউল ইসলাম (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাসরা গ্রামের লিটন শেখের ছেলে।
রেল পুলিশের উপ-পরিদর্শক প্রফুল্ল জানান, মঙ্গলবার (৪ জুন) সকালে ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি রেল মালিগ্রাম অঞ্চল অতিক্রম করার সময় রবিউল রেলে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আমরা লাশ উদ্ধার ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারে কাছে হস্তান্তর করব।
নিহত রবিউলের পিতা লিটন শেখ জানান, আজ ভোরে ছয়টার দিকে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়েছিল রবিউল।