ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাস্তা সংস্কার ও ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৪ লক্ষ টাকা অনুদান হস্তান্তর করা হয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায়। সোমবার সকালে উপজেলার পাড়িয়া ইউনিয়নে এসব অনুদান দেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জনাব, মাজহারুল ইসলাম সুজন।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রুবেলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।