শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৩

ছেলের হাতে মা খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নেশার টাকা না দেওয়ায় মা রিনা আক্তারকে কুপিয়ে হত্যা করেছে ছেলে ওমর ফারুক নামের এক যুবক, আর এ ঘটনা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায়। রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি জনাব, কেফায়েত উল্লাহ বলেন, এসব সামাজিক অবক্ষয়, ধর্মীয় শিক্ষার অভাব। ছেলে কিভাবে জন্ম দেয়া মাকে খুন করে। এই ছেলে মাদকাসক্ত। তাকে সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।