ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিনা বেগম ওরফে ঝর্না (২৯) নিহত হয়েছেন, আর এ ঘটনা পাবনার ঈশ্বরদীতে। এ ঘটনায় ঘাতক স্বামী মিলনকে আটক করেছেন পুলিশ।
রবিবার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইপিজেড গেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিনা বেগম ওরফে ঝর্না রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাপাইনবাবগঞ্জের মিলনের স্ত্রী।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আনোয়ার হোসেন বলেন, রবিবার সকালে আমরা জানতে পারি যে ঈশ্বরদী ইপিজেড গেটের সামনে এক নারী খুন হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিলন নামে এক ব্যক্তিকে আটক করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, তারা স্বামী-স্ত্রী এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।