শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৩

বাবা খুন ছেলের হাতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবাকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তার বিষ্ণু সরকারকে (৪০) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত, আর এ ঘটনা ঢাকা রাজধানীর ডেমরায়। বুধবার বিকেলে আসামি বিষ্ণু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
জবানবন্দিতে বিষ্ণু জানায়, বাবা উমেশ সরকারের কাছে দ্বিতীয় বিয়ে করানোর জন্য ও টাকা পয়সা চেয়ে প্রতিনিয়ত চাপ প্রয়োগ করে বিষ্ণু। আর বাবা কোনো কথা না শুনে বিষ্ণুকে প্রতিনিয়ত বকাঝকা করতেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। দ্বিতীয় বিয়ে করানো ও মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা বাবার কাছে চাইলে তাদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। এ সময় বাবা মারতে গেলে বিষ্ণু তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরবর্তীতে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মদনপুর এলাকা থেকে বিষ্ণুকে গ্রেপ্তার করেন পুলিশ। এ ঘটনায় বিষ্ণু সরকারের বিরুদ্ধে মামলা করেন তার মা গীতা রানী সরকার।