শনিবার, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:১৩

ডিএমপি-জাইকা যানজট সমস্যা দূর করতে কাজ করছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যানজট সমস্যা দূর করতে ঢাকা রাজধানীতে একসঙ্গে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও জাপানের উন্নয়ন সংস্থা জাইকা। এ লক্ষ্য পূরণে ডিএমপির ট্রাফিক পুলিশ সদস্যদের উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছে এই উন্নয়ন সহযোগী সংস্থাটি।
আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব, এস এম মেহেদী হাসান।
তিনি বলেন, ডিএমপি কমিশনারের নেতৃত্বে ঢাকা রাজধানীর ট্রাফিক ব্যবস্থাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।
তারই অংশ হিসেবে আমরা বিভিন্ন কার্যক্রম নিয়েছি। যাতে করে ঢাকাবাসীর ট্রাফিক সমস্যা কিছুটা হলেও দূর করতে পারি। এরই অংশ হিসেবে উন্নয়ন সহযোগী জাইকা ডিএমপির সঙ্গে একত্রিত হয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, এরমধ্যে রয়েছে জনসচেতনতা তৈরি, ট্রাফিক কর্মকর্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ।