শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৩

ছুরিকাঘাতে এক যুবক হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছুরিকাঘাতে ওলিউল্লাহ রনি (২৯) নামের এক যুবক নিহত হয়েছেন, আর এ ঘটনা ঢাকা রাজধানীর তেজগাঁওয়ে। এ ঘটনায় তার বড় ভাই রফিক মিয়া (৩১) আহত হয়েছেন।
পুলিশ জানায়, ওলিউল্লাহ রনি পরিবারের সঙ্গে শিয়া মসজিদের ঢাল এলাকায় নিজেদের বাড়িতে বাস করতেন। পূর্বশত্রুতার জেরে হয়তো মোরশেদ নামের এক যুবক রনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ছোট ভাইকে বাঁচাতে বড় ভাই রফিক মিয়া এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ মহসীন জানান, তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চারজনকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মোরশেদ পালিয়েছে।
বিস্তারিত তদন্তে বেরিয়ে আসবে।