শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪২

যুবক খুন প্রতিপক্ষের হামলায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রতিপক্ষের হামলায় নেত্রকোনার দুর্গাপুরে মাসরুল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার ছোট ভাই মাসুম মিয়া (১৭)।
বৃহস্পতিবার রাতে ওই উপজেলার চন্ডীগড় ইউনিয়নের একতাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো এলাকাজুড়ে।
নিহত মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো. আক্কাস আলী জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।