ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিভিন্ন স্কুলে জাইকার কারিগরি সহযোগিতায় ঢাকা মহানগরীতে ডিএমপির ডিআরএসপি প্রজেক্টের ‘সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা-২০২৪’ ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচি শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব, আব্দুল মোমেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোঃ মসিউর রহমান এবং ডিআরএসপি প্রজেক্টের জাইকা এক্সপার্ট ইরিয়ে টেটসুশি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ) ও ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট ম্যানেজার জনাব, মো: জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিসি (ট্রাফিক গুলশান-দক্ষিণ) জনাব, এ.এস.এম হাফিজুর রহমান, এসি ট্রাফিক গুলশান জনাব, আবু সায়েম নয়ন, প্রজেক্ট কো-অর্ডিনেটর (ডিআরএসপি) এ এইচ এম শহীদুল ইসলাম, কমিউনিকেশন ম্যানেজার (ডিআরএসপি) সামনুম সুলতানা প্রমুখ।