শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪০

বস্তা মোড়ানো লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিখোঁজের পর সৎ মায়ের রুম থেকে বস্তা মোড়ানো মিম আক্তার (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছেন পুলিশ, আর এ ঘটনা গাজীপুরের কালিয়াকৈরে। বুধবার উপজেলা হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত হলো সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সবুজ মিয়ার মেয়ে মীম আক্তার (৫)।
এলাকাবাসী, নিহত পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সবুজ মিয়া দীর্ঘদিন আগে জীবিকার তাগিদে সিরাজগঞ্জ জেলা থেকে পরিবার নিয়ে কালিয়াকৈর উপজেলায় আসে। পরে উপজেলার হরিণহাটি এলাকায় একটি পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরি করেন। স্ত্রী ও মেয়ে মীমা আক্তারকে নিয়ে বসবাস করে আসছে। বেশ কিছুদিন আগে আয়না নামে এক মেয়েকে বিয়ে করে সবুজ।
একই বাসার পাঁচতলায় ছোট স্ত্রী থাকতো। মিম আক্তার বুধবার সকাল দশটার দিকে নিখোঁজ হয়। পরে মিমের বাবা সবুজ মিয়াসহ এলাকাবাসী বিভিন্ন এলাকায় মাইকিং করে। পরে কোথাও খুঁজে না পেয়ে হঠাৎ একাবাসী ও সবুজের ছোট স্ত্রীকে সন্দেহ হলে এলাকাবাসী তার রুমের ভিতরে প্রবেশ করে খোঁজাখুঁজির একপর্যায়ে বস্তা মোড়ানো অবস্থায় লাশটি দেখতে পায়।
এসময় ছোট স্ত্রীকে আটক করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশটি ও ছোট স্ত্রী আয়না আক্তারকে আটক করেন।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। সৎ মা আয়না আক্তারকে আটক করা হয়েছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে শ্বাসরোদ্ধ করে হয়তো হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।