শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৭

সড়ক দুর্ঘটনায় চারজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চারজন নিহত হয়েছেন গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায়। নিহতরা হলেন, গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা সরকারী মহিলা কলেজের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক পিনাকী রঞ্জন দাস(৫৭), এম.এইচ.খান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বাবুল সরকার(৪৮), ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা(৪২) ও সদর উপজেলার ঘোষেরচর দক্ষিনপাড়া গ্রামের বাবু শেখের ছেলে ৫ম শ্রেণির ছাত্র রামিম শেখ (১০)।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জনাব, মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।