শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪১

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আলোচিত স্কুলছাত্র ফরিদপুরের আলাউদ্দিন মাতুব্বর অন্তর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল শেখকে (৩০) গ্রেফতার করেছেন র‌্যাব-১০। হত্যাকাণ্ডের ছয় বছর পলাতক থাকার পর সে র‌্যাবের হাতে ধরা পড়লো।
শনিবার সাড়ে ১১ টার দিকে র‌্যাব- ১০ ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার জনাব, কে এম শাইখ আকতার সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেফতারকৃত আজিজুল শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকদী গ্রামের দুলাল শেখের ছেলে।