ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাচাতো ভাইয়ের দায়ের কোপে সিলেটের গোলাপগঞ্জে খুন হয়েছেন আরেক ভাই। নিহত বাচ্চু আহমদ (৩৫) দত্তরাইল গ্রামের আকদ্দছ আলীর ছেলে।
শনিবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে এই ঘটনা ঘটে।
জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে চাচাতো ভাইয়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে চাচাতো ভাই রেদওয়ান আহমদ দা (বটি) দিয়ের বাচ্চু আহমদকে ঘাড়ে কোপ দেন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চু আহমদকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পারিবারের কাছে হস্তান্তর করেছেন গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। এই ঘটনায় রেদওয়ান আহমদসহ পাঁচজনকে আটক করেছেন পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব, মাছুদুল আমিন।