বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৯

আসছে নতুন চমক হোয়াটসঅ্যাপে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তথ্য আদান প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজও করা হচ্ছে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে। এছাড়াও ছোট বড় সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। শুধু তথ্য আদান প্রদান নয়, ছবি, ভিডিওসহ নানা গুরুত্বপূর্ণ ফাইল শেয়ার করা হয় এখানে। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য কোম্পানি সময়ে সময়ে আপডেট এনে থাকে হোয়াটসঅ্যাপে।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে চ্যাট ফিল্টার সুবিধা যুক্ত হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রতিবেদনে বলা হয়, তথ্য সংরক্ষণ বা স্টোরেজ ব্যবস্থাপনার জন্য নতুন একটি ফিল্টারিং সুবিধা চালু করতে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ডব্লিউ আ বেটা ইনফো বলছে, অ্যান্ড্রয়েডের বেটা বা পরীক্ষামূলক সংস্করণের ব্যবহারকারীরা স্টোরেজ ব্যবস্থাপনার জন্য হোয়াটসঅ্যাপের নতুন এই ফিল্টারিং সুবিধা ব্যবহার করতে পারছেন। হোয়াটসঅ্যাপে নতুন একটি ফিল্টার বাটন যুক্ত হবে, যেখানে ‘অল’, ‘চ্যাটস’ ও ‘চ্যানেলস’ নামের তিনটি বাটন দেখা যাবে।
এতে আরও বলা হয়, এই বাটনগুলোর মধ্যে প্রয়োজনীয় বাটন নির্বাচন করে স্টোরেজ ব্যবস্থাপনা করা যাবে।