শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫১

লাঠির আঘাতে দাদির মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক কলহের জেরে ময়মনসিংহের ভালুকায় নাতির হাতের লাঠির আঘাতে জুলেখা খাতুন নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার রাজৈ ইউনিয়নের কুল্লাব গ্রামে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত শামছুল হক খান সাঈদ মাস্টারের স্ত্রী।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
ওই ঘটনায় নিহতের পুত্রবধু সেলিনা আক্তার (৪৫), নাতি আশিক (২৬) ও আশিকের স্ত্রী চাঁদনীকে (২০) আটক করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মো. শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।