শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫২

যুবককে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নুরুল ইসলাম নুরুল (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে, আর এ ঘটনা টাঙ্গাইলের মির্জাপুরে। বৃহস্পতিবার রাত একটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম ওই গ্রামের রবি মিয়ার ছেলে।
শুক্রবার ভোরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।
মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমরান উদ্দিন জানান, ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।